
কোথাও ডিম-ভাত, কোথাও আবার চিকেন। কোথাও আবার নিরামিষ পদেরও আয়োজন ছিল। ব্রিগেডমুখী জেলা থেকে কর্মী সমর্থকদের ঢালাও খাওয়া দাওয়ার আয়োজন।
উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, শনিবার ভোর থেকে ব্রিগেডমুখী বিজেপির কর্মী সমর্থকরা। কলকাতায় পৌঁছেই কার্যত পিকনিকের মেজাজে তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনার আগে পাত পেড়ে খাওয়াদাওয়া করেছেন দূরদুরান্ত থেকে আসা কর্মী সমর্থকরা। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকেও খাবার তুলে দেখা গিয়েছে বিজেপির কর্মী সমর্থকদের হাতে। এদিকে দেশজুড়ে গ্যাস সঙ্কটের মধ্যে গ্যাসের সিলিন্ডারের দেদার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে কুণাল ঘোষ লিখেছেন যাঁরা গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে তাঁরা জেনে রাখুন, ব্রিগেডে প্রচুর গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে।






