
৬৪ বছরে প্রথমবার ভোট। আর সেই নির্বাচনে ভোট লুঠের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে সিপিএম। তৃণমূলের সঙ্গে মারামারি বেধে যায়।
জানা গিয়েছে কোন্নগর নবগ্রাম পিপলস কো অপারেটিভ লিমিটেডের নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল এলাকায়। ৫৬ আসনের জন্য নবগ্রামের তিনটি স্কুলে ভোটগ্রহণ হয়। বামেরা সব আসনে প্রার্থী দেয় তৃণমূলের বিরুদ্ধে। বামেদের অভিযোগ ভোটারদের বুথে ঢুকতেই দেওয়া হয়নি। দেদার ছাপ্পা মেরেছে তৃণমূল। পুলিশ মোতায়েন থাকলেও কোনও অভিযোগই শোনেনি। এরপরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বামেরা। সেখানেই তৃণমূলের সঙ্গে মারামারি বেধে যায়। অন্যদিকে নন্দীগ্রামের কালীচকণপুর সমবায় সমিতির নির্বাচন নোটিস দিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
অডিও ক্লিপ সামনে এনে প্রার্থী এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা বিজেপির অভিযোগ হেরে যাওয়ার ভয়ে পুলিশকে দিয়ে ভোট বন্ধ করা হয়েছে।
