গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment ‘কপি ক্যাট’ নোরা ফতেহি 

    ‘কপি ক্যাট’ নোরা ফতেহি 

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নোরা ফতেহির সময়টা নেহাত ভালো যাচ্ছে না! বিতর্ক যেন বিগত কয়েক মাসে একে-অপরের সমার্থক হয়ে উঠেছেন। মাসখানেক আগেই সঞ্জয় দত্তের সঙ্গে,সরকে চুনর তেরি সরকে গানে অশ্লীল শরীরী ভাষা দেখিয়ে মহিলা কমিশনের কোপে পড়েছিলেন।

    এবার ফের একবার মিউজিক ভিডিওর জন্যেই বিতর্কের শিরোনামে নোরা। শুনতে হয়েছে,কপি ক্যাট কটাক্ষ।সদ্য হানি সিংয়ের সঙ্গে জুটি বেঁধে বডি রোল শীর্ষক এক নতুন মিউজিক ভিডিও প্রকাশ্যে এনেছেন নোরা ফতেহি।যে গানের দৃশ্যায়ণে নায়িকাকে এক অপ্সরা হিসেবে দেখানো হয়েছে। পরনে যৎসামান্য পোশাক, মাথা থেকে পা পর্যন্ত সোনালি আভরণে আভূষিত।বরাবরের মতো শরীরী হিল্লোলে গানের দৃশ্যায়ণে ঝড় তুলেছেন নোরা।তবে বলিপাড়ার বর্তমান পয়লা নম্বর,আইটেম গার্ল-এর এহেন নাচগান দর্শক-ফ্যান ফলোয়ারদের একাংশের মনে ধরলেও আরেকাংশ আবার নোরার সাজপোশাকে নেটফ্লিক্স-এর জনপ্রিয় অ্যানিমেটেড শো ,লাভ, ডেথ অ্যান্ড রোবটস-এর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। বিশেষ করে সংশ্লিষ্ট সিরিজের তৃতীয় পর্ব,জিব্যারো’তে যেভাবে অপ্সরাদের সাজপোশাক ফুটিয়ে তোলা হয়েছে। আর তাতেই সিরিজ থেকে নোরা ফতেহির সাজপোশাক অনুকরণ করার অভিযোগ উঠেছে। যদিও নোরা বলছেন, এই সাজে রীতিমতো আচ্ছন্ন হয়ে রয়েছেন, সোনালি রঙের গয়না ব্যবহার করে ভারতীয় নান্দনিকতার স্পর্শে এক অপার্থিব অপ্সরার রূপ ফুটিয়ে তুলতে চেয়েছিলাম,যাতে ভিন্ন মাত্রা যোগ করেছে তাঁর শরীরে আঁকা উল্কি। তবে নায়িকা নিজের সাজে আছন্ন হলেও কি হবে, নেটভুবনের নীতিপুলিশেরা তাঁকে ছেড়ে কথা বলছেন না। উল্লেখ্য, বডি রোল মিউজিক ভিডিওর অন্যতম প্রযোজকও নোরা ফতেহি নিজেই।

    সেই প্রেক্ষিতেই অহরহ কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষমেশ বডি রোল মিউজিক ভিডিওটির পরিচালক প্রকার্শ তিওয়ারি মুখ খুলতে বাধ্য হয়েছেন।