দশ বছর পর আন্তর্জাতিক ট্যুরে কর্ন

0
50
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

এক দশকেরও বেশি সময় পর ইউরোপ ও ব্রিটেনে কনসার্ট ট্যুরে যাচ্ছে নিউ-মেটাল ব্যান্ড কর্ন।২০১৫ সালে শেষ কর্ন ব্রিটেন সফরে গিয়েছিল।

এরপর বিভিন্ন ফেস্টিভ্যালে পারফর্ম করলেও দীর্ঘদিন পর এবার তারা কনসার্ট সিরিজ নিয়ে ফিরছে। নিজেদের ওয়েবসাইটে ১৯টি কনসার্টের সূচি ঘোষণা করেছে কর্ন। ১৮ অক্টোবর জার্মানির স্টুটগার্টে শুরু হবে তাদের সফর। শেষ হবে ২১ নভেম্বর মিলানে।এর মধ্যে ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বরে পর্যন্ত তারা লিডস, নিউকাসল, বার্মিংহ্যাম, ম্যানচেস্টার, ডাবলিন ও লন্ডনে কনসার্ট করবে। কর্নের সঙ্গে কনসার্টগুলোতে পারফর্ম করবে পিক্সেল গ্রিপ, ইউথকোড ও আর্কিটেক্টস। উল্লেখ্য আমেরিকার ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে ১৯৯৩ সালে গঠিত হয় কর্ন। নব্বই দশকে নিউ-মেটাল জনপ্রিয় করার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রাখে ব্যান্ডটি। ১৯৯৪ সালে মুক্তি পায় তাদের প্রথম অ্যালবাম,কর্ন। এর চার বছর পরের অ্যালবাম ফলো দ্য লিডা’ দিয়ে তারা বিশ্বজুড়ে সফলতা পায়।২০০০ সালে ফ্রিক অন আ লিশ- এর জন্য সেরা মিউজিক ভিডিও ও ২০০৩ সালে হেয়ার টু স্টে’র জন্য সেরা মেটাল পারফরম্যান্সের গ্র্যামি জিতে নেয় কর্ন। মোট আটবার তারা গ্র্যামি মনোনীত হয়েছে। সব মিলিয়ে ১৪টি স্টুডিও অ্যালবাম মুক্তি পেয়েছে কর্নের।

এর মধ্যে শেষ অ্যালবাম রিকুয়েম প্রকাশ পায় ২০২২ সালে। বর্তমানে কর্ন ব্যস্ত লাস ভেগাসসহ আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট নিয়ে।