
ফের একবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই কেন্দ্রের তরফে জারি করা হল সতর্কবিধি। করোনা সংক্রমণ এড়াতে নানা সতর্কতা জারি করা হয়েছে।
দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৬৬। আক্রান্তের নিরিখে সারা দেশে প্রথম স্থানে রয়েছে কেরল, সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৭। এরপরই রয়েছে দিল্লি, যেখানে আক্রান্তের সংখ্যা ৫৬২। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ।
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৩৮। একদিনেই ১০৬ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যে। যাতে করোনার আগের ঢেউগুলির মতো সংক্রমণ ভয়ঙ্কর রূপ ধারণ না করে, তার জন্য একাধিক স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে।
