সখেরবাজারে বেলতলায় পুকুর থেকে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার

0
173
ছবি সৌজন্যে : নিজস্ব
সখেরবাজারে বেলতলা অঞ্চলের একটি পুকুর থেকে তৃণমূলকর্মীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ওই যুবকের নাম পলাশ দাশ।
সোমবার সকালে পথচলতি মানষ প্রথমে তাঁর মৃতদেহ দেখতে পান। হরিদেবপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে নিজের মামার সঙ্গে একটি বাড়িতে থাকত সে।
স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাশ কীভাবে এই স্থানে এল, দুর্ঘটনাবশত মৃত্যু নাকি পরিকল্পনা করে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।