
আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতি মামলায় বুধবারই চার্জগঠনের নির্দেশ দিয়েছে আলিপুরের সিবিআই বিশেষ আদালতের। সিবিআইয়ের নথি নিয়ে আপত্তি তুলেছেন অভিযুক্তদের আইনজীবী।
সেই আপত্তি খারিজ করে বুধবারের মধ্যেই চার্জগঠনের নির্দেশ দিয়েছেন বিচারক। আর জি করের দুর্নীতি মামলায় ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটে সন্দীপ ঘোষ ছাড়াও আফসর আলি, বিপ্লব সিং, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের নাম রয়েছে। এরা প্রত্যেকেই জেলবন্দি।
মামলা থেকে অব্যাহতির জন্য মঙ্গলবার আদালতে আবেদন করেন অভিযুক্তরা। বুধবার চার্জগঠনের নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের আবেদনেরও শুনানি রয়েছে।
