দুর্নীতিমুক্ত প্রশাসন, সন্ত্রাসমুক্ত দেশ : রাষ্ট্রপতি 

0
77
ছবি সৌজন্যে : এক্স
যৌথ অধিবেশনের সামনে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার, সর্বাত্মক বিকাশ ও উন্নয়নশীল ভারতের কথা তুলে ধরে তিনি বলেন, এই সরকার দুর্নীতিমুক্ত একটি প্রশাসন গড়ে তুলতে সমর্থ হয়েছে।
দেশ থেকে মাওবাদী সন্ত্রাস নির্মূল করার দিন আর বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মাওবাদ দমনে সরকারের সাফল্য তুলে ধরে তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের ১২৬টি জেলায় ভয় ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল।
মাওবাদী আদর্শ বহু প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। গত এক বছরে প্রায় ২ হাজার মাওবাদী আত্মসমর্পণ করেছে। ২০২৫ সালে পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুর-এর প্রশংসা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, এই অভিযানের মাধ্যমে ভারতের সশস্ত্র বাহিনীর বীরত্ব প্রত্যক্ষ করেছে বিশ্ব।