মেডিক্যালে দুর্নীতি, শহরে ইডির হানা

0
144
ছবি সৌজন্যে : নিজস্ব
টাকার বিনিময়ে বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটার আসন বিক্রির অভিযোগে সাতসকালে শহরের একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। মঙ্গলবার সকাল থেকে নিউটাউন, বালিগঞ্জ-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা।
মোট চার-পাঁচ জায়গায় অভিযান চলছে বলে ইডি সূত্রে খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, অনাবাসী ভারতীয়দের বেসরকারি মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় সিট পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়া হত। সেই মামলাতেই তল্লাশি শুরু করেছে ইডি। মঙ্গলবার সকালে বালিগঞ্জের বসন্ত রায় রোডের একটি আবাসনে পৌঁছে যায় তদন্তকারীদের একটি দল।
তল্লাশি চালানো হয় নিউটাউনের সিই ব্লকের আবাসনে সৌরভ সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতেও। সেখানে একটি কোচিং সেন্টার চালানো হত বলে ইডি সূত্রে খবর। এ ছাড়া, অভিযান চলছে পার্ক সার্কাসের তারক দত্ত রোডেও।