
মালদায় বাংলার আবাস যোজনায় ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বঞ্চিত উপভোক্তারা।
আবাস যোজনার ঘর পাওয়ার প্রকৃত যোগ্য উপভোক্তাদের বঞ্চিত করে এলাকার বিত্তশালী, চাকুরীজীবি, ব্যবসায়ী এবং শাসক দল ঘনিষ্ঠদের নাম চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়ার অভিযোগ তুলে সোচ্চার হলেন বিক্ষোভকারীরা। ঘটনায় বিক্ষোভকারী বঞ্চিত উপভোক্তাদের দাবী, তাদের পাকা বাড়ি নেই। জরাজীর্ণ বাড়িতে কোনওরকমে জোড়া তাপ্পি দিয়ে বসবাস করেন। তাই বাংলার আবাস যোজনায় পাকা ঘরের জন্য আবেদন, জানিয়েছিলেন। আবেদন জানানোর পর ব্লক প্রশাসনের আধিকারিকরা তাদের বাড়ি এসে সমীক্ষা করেন। সমীক্ষার পর আবাস তালিকায় যোগ্য উপভোক্তা হিসেবে তাদের নাম নথিভুক্ত হয়েছিল।
কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখতে পান তালিকায় তাদের নাম নেই। ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল এবং তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেছেন বিজেপির উত্তর মালদার সহ সভাপতি অভিষেক মিশ্র-র।
