
স্কুলপড়ুয়াদের এনসিইআরটির পাঠ্যবইয়ে তুলে ধরা হচ্ছিল বিচারব্যবস্থার দুর্নীতি। সূত্রের খবর, বিতর্কিত বই নিয়ে ঘনিষ্ঠমহলে তুমুল অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।
ইতিমধ্যেই এই বই নিয়ে শীর্ষ আদালতের তুমুল ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে কেন্দ্রকে ক্ষমাও চাইতে হয়েছে। আপাতত ইজরায়েল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী।
বিতর্কিত বই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু দেশে প্রবল বিতর্কের মধ্যে বিশেষ বার্তা পাঠিয়েছেন তিনি। সূত্রের খবর, বইটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী সঙ্গে সাফ জানিয়ে দিয়েছেন, এই বই এবং বিচারব্যবস্থা দুর্নীতি অধ্যায় যারা তৈরি করেছে তাদের চিহ্নিত করতে হবে। এই ঘটনার দায় নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের।








