
তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের নামে একাধিক দুর্নীতির পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাড়োয়ার দেগঙ্গা এলাকা জুড়ে। পোস্টারে উল্লেখ রয়েছে, দেগঙ্গা দু’নম্বর ব্লকের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করা থেকে শুরু করে ইটভাটা থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আদায় করা হয়েছে।
পাশাপাশি পঞ্চায়েত থেকে কাটমানি আদায় করে হাড়োয়া বিধানসভার নতুন বিধায়ক রবিউল ইসলাম পোস্টার নিচে উল্লেখ সাধারণ কর্মীবৃন্দ বহিষ্কার চাই।
আবার কোনও পোস্টারে উল্লেখ নতুন বিধায়ক হবার পর থেকে ১৩ টি গ্রাম পঞ্চায়েতের একাধিক দল তৈরি করে দলের মধ্যে গ্রুপ বাজি করিয়ে নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী বিধায়ক জবাব দাও। কিন্তু কে বা কারা এই পোস্টটা রাতের অন্ধকারে মেরেছে তা জানা যায়নি।







