গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ৫০ হাজার কোটির দুর্নীতি, গ্রেফতার মূলচক্রী

    ৫০ হাজার কোটির দুর্নীতি, গ্রেফতার মূলচক্রী

    0
    83
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পাঞ্জাব ও চণ্ডীগড়ের প্রায় ৫০ হাজার কোটি টাকার পঞ্জি স্কিম মামলায় ব্যবসায়ী এবং পার্লস অ্যাগ্রো-টেক কর্পোরেশন লিমিটেড-এর ডিরেক্টর গুরনাম সিংহকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা।
    অভিযোগ পার্লস গ্রুপটি দেশের ১০ রাজ্যের প্রায় ৫০ লক্ষ বিনিয়োগকারীর কাছ থেকে ৫০ হাজার কোটি টাকারও বেশি সংগ্রহ করেছিল বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের নামে। কোনও আইনি অনুমোদন ছাড়াই, প্রতারণার উদ্দেশ্যে ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ।
    গত বছর সুপ্রিম কোর্টের নির্দেশে পার্লস গ্রুপের বিরুদ্ধে বেআইনি আর্থিক লগ্নি সংক্রান্ত কার্যকলাপের অভিযোগে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল সিবিআই। সংস্থার কয়েক জন আধিকারিক সহ প্রায় এক ডজন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছিল সে সময়। এরপর সমান্তরাল তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ ইওডব্লিউ।