কার্বন করে ভোটদানকারীদের আমেরিকায় হুমকি

0
115
ছবি সৌজন্যে : এক্স

সমুদ্র পরিবহন খাতে কার্বন কর আরোপের পক্ষে ভোটদানকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে আমেরিকা। রাষ্ট্রসংঘের একটি সংস্থার মাধ্যমে এই কর আরোপের প্রচেষ্টা চলছে।

এক যৌথ বিবৃতিতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জ্বালানি ও পরিবহন দফতরের মন্ত্রীরা বলেছেন, তাঁরা তাঁদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেবেন। যেসব দেশ এই নেট জিরো ফ্রেমওয়ার্ক-কে সমর্থন করবে, তাদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হবে।এদিকে,লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সমুদ্র পরিবহন সংস্থা,আইএমও আগামী সপ্তাহে বিশ্ব সমুদ্র পরিবহন থেকে কার্বন নির্গমন কমাতে প্রস্তাবিত নেট জিরো ফ্রেমওয়ার্ক ,এনজেডএফ চুক্তির উপর ভোট দেবে।আইএমও আগামী সপ্তাহে নেট জিরো ফ্রেমওয়ার্ক চুক্তি নিয়ে ভোটাভুটি করতে যাচ্ছে। এর লক্ষ্য হলো সমুদ্র পরিবহন খাতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানো।তবে, ওয়াশিংটন এই প্রস্তাবকে বিশ্বের ওপর বিশ্বজুড়ে কার্বন কর চাপানোর উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছে।উল্লেখ্য এ বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতিতে আগের অবস্থান থেকে সরে দাঁড়ান।

তিনি জলবায়ু পরিবর্তনকে প্রতারণা বলে অভিহিত করেন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করেন।বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী রুবিও, জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ও পরিবহন মন্ত্রী শন ডাফি বলেছেন, ট্রাম্প প্রশাসন,এনজেডএফ প্রস্তাবকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।