গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কফ সিরাপে ১১ শিশুর মৃত্যু, তামিলনাড়ুতে নিষিদ্ধ

    কফ সিরাপে ১১ শিশুর মৃত্যু, তামিলনাড়ুতে নিষিদ্ধ

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আতঙ্ক ছড়াচ্ছে কফ সিরাপ। মাত্র ১৪ দিনের মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। রাজস্থান থেকেও এসেছে দু’জনের মৃত্যুর খবর।
    এই পরিস্থিতিতে তামিলনাড়ু সরকার সেখানে কোল্ডরিফ নামের বিতর্কিত সেই সিরাপের বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে বাজার থেকে ওই সিরাপের সমস্ত বোতল সরানোর নির্দেশও দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা জানানো হয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে পাঠানো হত সিরাপগুলি। নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে সরকারি ল্যাবরেটরিতে। দেখা হবে ওই ওষুধে সত্যিই ডাইথিলিন গ্লাইকল নামের বিশেষ রাসায়নিকটি আছে কিনা।
    এদিকে শুক্রবারই স্বাস্থ্য মন্ত্রকের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে ২ বছরের কমবয়সিদের কোনওভাবেই কফ সিরাপ প্রেসক্রাইব করা যাবে না।