
কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টায় গ্রেফতার করা হয়েছে ট্যাক্সিচালককে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। হামলার সময়কার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আহমেদ নামে ওই ট্যাক্সিচালকের খুনের চেষ্টার ঘটনায় ভমিকা রয়েছে বলে খবর। বাজেয়াপ্ত করা হয়েছে ট্যাক্সিটিকে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিহারের বৈশালির বাসিন্দা যুবরাজ সিংকে জেরা করে ট্যাক্সিচালক আহমেদের কথা জানতে পারেন তদন্তকারী অফিসাররা। খুনের সুপারি মহম্মদ ইকবালই দিয়েছিল বলে অনুমান পুলিশের। ইকবাল ছদ্মনাম ব্যবহার করে অপারেশনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল। ঘটনার পরেই অন্যতম অভিযুক্ত ইকবাল পালিয়ে গিয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে ইকবালই হামলাকারীদের কলকাতা বন্দর এলাকায় থাকার ব্যবস্থা করেছিল। পাশাপাশি হামলার ঘটনায় আরও ৫-৬ জন থাকতে পারে। এদের কয়েকজন বিহারের বৈশালি বাসিন্দা বলে অনুমান পুলিশের।






