গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home North 24Pgs তোলা নিয়ে গ্রেফতার সুজিত ঘনিষ্ঠ কাউন্সিলর

    তোলা নিয়ে গ্রেফতার সুজিত ঘনিষ্ঠ কাউন্সিলর

    0
    5
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ক’দিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এবার তাঁর ঘনিষ্ঠ কাউন্সিলরকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
    বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারের বিরুদ্ধে অভিযোগ করুণাময়ী এলাকায় বিভিন্ন হকার, বাস মালিকদের থেকে তোলা তুলতেন। হকারদের অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানার পুলিশ রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করে। এদিকে ফেব্রুয়ারি মাসে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে তৃণমূলের বুথ সভাপতি সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে তারকেশ্বর থেকে। অন্যদিকে আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগে মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে মেমারির ব্লক সভাপতিকে।
    তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির অঞ্চল সভাপতিকে। ভোট পর্বে বোমা মজুতের অভিযোগে আউসগ্রামের তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।