গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata বৌবাজারে অস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীদের, আতঙ্কে কাউন্সিলর

    বৌবাজারে অস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীদের, আতঙ্কে কাউন্সিলর

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব
    খাস কলকাতায় অস্ত্র হাতে দাপাদাপি তৃণমূল কাউন্সিলর অনুগামী দুষ্কৃতীদের। এবার বউবাজারের প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে দুষ্কৃতীদের অস্ত্র নিয়ে ঘোরাঘুরির ছবি ভাইরাল হয়েছে।
    জানা গিয়েছে, শনিবার ভোর সাড়ে তিনটে থেকে ৪ টের সময় শিয়ালদহ কুখ্যাত অপরাধি আয়ুশ ঝা ও পীযূষের দল বল মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। তারপর স্থানীয়দের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
    এরপরই প্রেমচাঁদ বড়াল স্ট্রিট ও রাজা রামমোহন রায় সরণির সাধারণ মানুষ প্রতিবাদ করলে, ওপর চার রাউন্ড গুলি চালায় ও ভাঙচুর করে। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারি শূন্য l গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।