
ভরা রাস্তায় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে চুলোচুলি তরুণীর। পানিহাটির তৃণমূল কাউন্সিলরের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে।
জানা গিয়েছে সোদপুর পানিহাটির পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায় স্কুটিকে করে যাওয়ার সময় তাঁর সঙ্গে এক তরুণীর স্কুটির ধাক্কা লাগে। এরপরেই দুজনের মধ্যে বচসা বাধে। হঠ্যাৎ করেই তরুণীকে চড় মারেন কাউন্সিলর। এরপরেই কাউন্সিলরের সঙ্গে তরুণীর চুলোচুলি শুরু হয়ে যায় রাস্তার মধ্যেই। সেই সময় অনেকে রাস্তায় থাকলেও কেউ ঝগড়া থামাতে এগোয়নি। একেবারে মাটিতে শুয়ে পড়ে চুলোচুলি চলে। সেই সময় খড়দা থানার টহলদারি পুলিশ মধ্যস্থতা করে পরিস্থিতি স্বাভাবিক করে।
এরই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় অভিযোগ করেছেন ওই তরুণী মদ্যপ অবস্থায় ছিলেন। ছুটিতে ধাক্কা লাগায় গালি দিতেই তিনি তাকে চড় মারেন। এরপর সেও মারতে থাকেন।





