হরিণঘাটায় তৃণমূল অফিসে কাউন্সিলরের ঝুলন্ত দেহ

0
117
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল ছাত্র পরিষদের অফিসে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তৃণমূল কাউন্সিলর। নদিয়ার হরিণঘাটা মোহনপুরে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন তৃণমূল ছাত্র পরিষদের ওই অফিসে হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল ছাত্র পরিষদের নেতা রাকেশ পারুইয়ের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন কর্মী-সমর্থকরা। তবে ঠিক কারণে আত্মহত্যা তা স্পষ্ট নয়। এদিকে তৃণমূল কাউন্সিলরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমতে থাকে তৃণমূল জেলা নেতৃত্বের।
মৃত্যু নিয়ে তৃণমূলের কোনও নেতাই মুখ খুলতে চায়নি। ঠিক কি কারণে তৃণমূলের কার্যালয়ে আত্মঘাতী হলেন কাউন্সিলর তা খতিয়ে দেখছে পুলিশ।