নরেন্দ্রপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, টাকা লুঠের অভিযোগ

0
203
ছবি সৌজন্যে : নিজস্ব
এবার নরেন্দ্রপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। সল্টলেকে প্রোমোটারকে মারধরের ঘটনার মধ্যেই নরেন্দ্রপুরের কাদারহাট এলাকায় ব্যবসায়ী সুব্রত সরকারের অভিযোগ তেমনটা।
তাঁর অভিযোগ রাজপুর সোনারপুরের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল দোকানে ঢুকে তাঁর ছেলেকে মারধর করে। দেড় লাখ টাকা লুঠ করা হয় বলে অভিযোগ। দোকানে তাণ্ডব চালিয়ে বাইরের থেকে তালা ঝুলিয়ে দিয়েছেন কাউন্সিলর। আক্রান্ত ব্যবসায়ীর ছেলে তন্ময় সরকার জানিয়েছেন বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই এলাকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল দোকানে ঢুকে শাটার নামিয়ে দেন। গালিগালাজ করে মারধর করেন। এলাকার অন্যান্য ব্যবসায়ীরা তাঁকে সরিয়ে নিয়ে যান। দেড় লাখ টাকা লুঠ করেন বলে অভিযোগ। এরপর শাটার নামিয়ে তালা দিয়ে দেন। তন্ময়ের বাবা ব্যবসায়ী সুব্রত সরকারের অভিযোগ করেছেন ৭ বছর আগেও তাঁকে এভাবে মারধর করে রক্তাক্ত করেছিলেন কাউন্সিলর।
যদিও অভিযুক্ত রঞ্জিত মণ্ডলের দাবি ওইটুকু বাচ্চা ছেলের গায়ে কিভাবে হাত তুলতে পারেন, যার নাম এখনও ভোটার লিস্টেই ওঠেনি।