জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন

0
181
আর জি কর আন্দোলনকে নতুন মাত্রা দিতে গণকনভেনশন এবং সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। সেই আবহে পাল্টা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স অ্যাসোসিয়েশন সংগঠন গঠন করে ফেলেছে জুনিয়র ডাক্তারদের অন্য একটি অংশ।
নতুন সংগঠনে দু’জনকে আহ্বায়ক হলেন চিকিৎসক শ্রীশ চক্রবর্তী এবং প্রণয় মাইতি। সংগঠনের তরফে প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনের নামে জুনিয়র ডাক্তারদের একটি অংশ স্বাস্থ্য ক্ষেত্রে অরাজকতা তৈরি করতে চাইছে। একই ভাবে যাঁরা সে সবের প্রতিবাদ করছেন, চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে ভূমিকা নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে থ্রেট কালচার-এর মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।
এই পরিস্থিতিতে পাল্টা সংগঠন গড়ে সত্যি’টা মানুষের কাছে তুলে ধরতে চান ওই নতুন সংগঠনের চিকিৎসক নেতৃত্ব।
ছবি  সৌজন্যে : নিজস্ব