গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National ডিজিটাল ভারতের ১০ বছর উদযাপন করছে দেশ: প্রধানমন্ত্রী

    ডিজিটাল ভারতের ১০ বছর উদযাপন করছে দেশ: প্রধানমন্ত্রী

    0
    121
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতে ৫জি পরিষেবার সূচনা বিশ্বের দ্রুততমগুলোর মধ্যে অন্যতম। মাত্র দুই বছরে ৪ লক্ষ ৮১ হাজার বেস স্টেশন স্থাপন করা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির দশ বছর পূর্তি উপলক্ষ্যে লেখা একটি ব্লগে প্রধানমন্ত্রী বলেছেন, উচ্চ গতির ইন্টারনেট এখন শহুরে কেন্দ্রগুলি ছাড়াও গালওয়ান, সিয়াচেন এবং লাদাখের মতো সামনের সারির সামরিক পোস্টগুলিতেও পৌঁছে গিয়েছে।
    প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন ইউপিআই-র মাধ্যমে প্রতি বছর হাজার কোটির বেশি লেনদেন হচ্ছে এবং বিশ্বজুড়ে প্রায় অর্ধেক রিয়েল-টাইম ডিজিটাল লেনদেন এখন ভারতেই ঘটছে। তিনি তুলে ধরেছেন, ২০১৪ সালে ভারতে প্রায় ২৫ কোটি ইন্টারনেট সংযোগ ছিল, যা এখন ১৭ কোটিরও বেশি হয়েছে।
    প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, এক দশক আগে শুরু হওয়া এই উদ্যোগে, অসংখ্য মানুষ ক্ষমতায়নের এই নতুন  ধারায় সুবিধা ভোগ করছেন। এই উদ্যোগের দরুণ স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রও লাভবান হয়েছে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ ভারতকে বিশ্বের অন্যতম ডিজিটাল পাওয়ার হাউস এ রূপান্তরিত করেছে।