গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National সিমেন্টের বস্তায় দেহ! ছত্তীসগঢ়ে, গ্রেফতার দম্পতি

    সিমেন্টের বস্তায় দেহ! ছত্তীসগঢ়ে, গ্রেফতার দম্পতি

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স
    ছত্তীসগঢ়ে রায়পুরে প্রতিবন্ধী যুবককে খুনের সন্দেহে দিল্লি বিমানবন্দর থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে ছত্তীসগঢ় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত কিশোর পাইকরা।
    চাঙ্গোরাভাথা গ্রামের বাসিন্দা তিনি। রায়পুরের পুলিশ সুপার লাল উমেদ সিং জানিয়েছেন, এই খুনের মূল চক্রী সন্দেহে দিল্লি বিমানবন্দর থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের জেরা করা হচ্ছে। পুলিশ যাঁদের আটক করেছে, তাঁদের মধ্যে রয়েছেন অঙ্কিত উপাধ্যায় নামে এক যুবক। তিনি পেশায় আইনজীবী। তাঁর বাবা ছত্তীসগঢ় পুলিশের একজন অবসরপ্রাপ্ত এএসআই। পুলিশ সূত্রে খবর, যে এলাকায় কিশোরের দেহ পাওয়া গিয়েছে, সেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দু’জনকে শনাক্ত করা গিয়েছে। পুলিশ এটাও জানিয়েছে, একটি গাড়িতে করে কিশোরের দেহ নিয়ে আসা হয়েছিল।
    সেই গাড়িকে অনুসরণ করে এসেছিল একটি বাইক। ওই বাইকের পিছনের আসনে বসে ছিলেন এক মহিলা। তাঁর মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। যদিও পুলিশ পরে তাঁকে শনাক্ত করে। তিনি অঙ্কিতের স্ত্রী।