গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home South 24 Pgs বারুইপুর স্টেশনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির

    বারুইপুর স্টেশনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির

    0
    261
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বারুইপুর স্টেশনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বৃদ্ধ দম্পতি। শনিবার রাতে প্রকাশ্যে স্টেশনের মধ্যেই বিষ খান ডায়মণ্ড হারবারের বাসিন্দা বছর সত্তরের সন্ন্যাসী কর্মকার এবং তাঁর স্ত্রী বছর পয়ষট্টির ঝর্ণা কর্মকার। একসময় ফ্যানের কারখানায় কাজ করতেন সন্ন্যাসী কর্মকার।

    লকডাউনে সেই কাজটি চলে যায়। তারপর থেকে নিঃসন্তান দম্পতি চরম আর্থিক অনটনের মধ্যে পড়েন। দুবেলা ঠিকমত খাওয়াও জুটছিল না তাঁদের। শনিবার ডায়মন্ডহারবার থেকে ট্রেনে করে বারুইপুরে আসেন তাঁরা। সারাদিন স্টেশনের চার নম্বর প্ল‍্যাটফর্মেই কাটিয়ে দেন।

    এরপর সন্ধেয় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা। অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে যাত্রীবাই জিআরপিতে খবর দেন। এরপরে পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যায়।