
বৈদ্যবাটির ভোটারের এনুমারেশন ফর্ম জমা পড়ে গিয়েছে ভাঙড়ে। জানতে পেরে কেঁদে ভাসালেন দম্পতি। জানা গিয়েছে বৈদ্যবাটি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভোটার তৃপ্তি রায়ের নাম ২০০২-র ভোটার তালিকায় রয়েছে।
কিন্তু এসআইআর শুরুর পর এনুমারেশন ফর্ম আনতে গিয়ে ফর্ম পাননি। এরপর বিএলও-র কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙড় বিধানসভা এলাকায় রয়েছে তার ভোটার তালিকায় নাম। সেখানেই তার এপিক নম্বর দিয়ে এনুমারেশন ফর্ম তুলে কেউ জমাও করে দিয়েছেন। তাহলে কি এসআইআর তার নাম বাদ যাবে, ভেবেই কেঁদে ভাসালেন প্রৌঢ়ার স্বামী প্রশান্ত রায়।
তিনি বলেছেন ২০০২-এ দু’জনেরই নাম থাকলেও এবার ছেলে এবং তার ফর্ম এলেও স্ত্রীর নামে কোনও ফর্ম আসেনি। তাঁর প্রশ্ন কিভাবে তাঁর স্ত্রীয়ের এসআইআর ফর্ম অন্য বিধানসভা এলাকায় যেতে পারে। যেখানে তাঁরা এত বছরের বাসিন্দা।
