হুগলির বৈদ্যবাটিতে রহস্যমৃত্যু যুগলের

0
272
ছবি সৌজন্যে : নিজস্ব
হুগলির বৈদ্যবাটির সীতারাম বাগান এলাকায় যুগলের রক্তাক্ত দেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। মৃত বছর ৩৫ এর মনীশ ভাদুড়ি এবং ৩২ এর অপর্ণা মাঝি।
পুলিশ সূত্রে খবর, বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে তারা। ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন একজন, অন্যজন বাইরে পড়ে রয়েছেন। ওই অবস্থাতেই বেশ কিছুক্ষণ তাঁরা ছটফট করেন। মনীশের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশীরা। তারাই পুলিশের খবর দেন।
আর জানা যাচ্ছে, দুজনে সকালে কাজে বেরিয়ে যেতেন, রাতে বাড়ি ফিরতেন। ঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।