
মর্মান্তিক পথদুর্ঘটনায় দম্পতি বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এমনই ঘটনার সাক্ষী থেকেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি পোল এলাকা।
পুলিশ সূত্রে খবর, মৃত ছেলেটির নাম কৌশিক মিস্ত্রি বয়স আনুমানিক ২৫ বছর, মৃত মহিলার নাম রেশমি শাও, বয়স আনুমানিক ২৬ বছর। জানা গিয়েছে, সোমবার সকালে রাস্তার পাশে দুর্ঘটনাগ্রস্থ বাইক ও দু’জনকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তৎক্ষণাৎ বারইপুর থানায় খবর দিলে বারইপুর থানার পুলিশ ছেলে এবং মেয়ে দু’জনকে উদ্ধার করে বাড়িপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁদেরকে মৃত বলে ঘোষণা করে।
দুজনে স্বামী স্ত্রী বলেই জানা যায়। দুজনেই হেলমেট পোরে থাকার পরও কিভাবে দুর্ঘটনায় মৃত্যু হল তা এখনো পরিষ্কার না।
