সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য, আগুনে আত্মহত্যার চেষ্টা দম্পতির

0
292
ছবি সৌজন্যে : নিজস্ব

সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য করায় প্রকাশ্যেই গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন দম্পতি। হুগলির পাণ্ডুয়ার নিয়ালানামাজ গ্রাম পঞ্চায়েতের কলিসণ্ডা গ্রামে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর ক্ষীরকুন্ডির বাসিন্দা অলোক হাজরার সঙ্গে কলিসান্ডার বাসিন্দা আসিফ হোসেন মোল্লার ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। তবে কয়েক বছর ধরে সেই সম্পর্কে ফাটল ধরে। টাকা নিয়ে দুইজনের মধ্যে গন্ডগোল বাধে। অভিযোগ এরপরেই সোশ্যাল মিডিয়ায় আসিফ হোসেন অলোক হাজরার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে অলোক হাজরা এবং তাঁর স্ত্রী মৌসুমি হাজরা আসিফের বাড়িতে যান। সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিলিট করতে বলেন। এরপরেই দুইপক্ষের মধ্যে ঝামেলা বাধে।

তখনই গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে অলোক হাজরা এবং তাঁর স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেন। এরপরেই দম্পতিকে প্রথমে পাণ্ডুযা গ্রামীণ হাসপাতাল এবং পরে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ।