
জঙ্গলের মধ্যে দম্পতির শোরগোল পড়েছে মেদিনীপুরের গুড়গুড়িপালে। বৃহস্পতিবার সকালে জঙ্গলের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
এরপরেই খবর দেওয়া হয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বুধবার রাতে জঙ্গলে আত্মহত্যা করেছেন ওই দম্পতি। জানা গিয়েছে পিন্টু দাস এবং মৌমিতা দাস বেশকিছ জনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সময়ের পরেও টাকা ফেরত না দেওয়ায় পাওনাদাররা প্রায়ই বাড়িতে গিয়ে অপমান করতেন। তারপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দম্পতি। এরপরেই এই ঘটনা বলে অভিযোগ পরিবারের।
পিন্টু এবং মৌমিতা দাসের দুই সন্তানও রয়েছে। ঠিক কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।
