জমির আলে দম্পতির দেহ, বাজ পড়ে মৃত্যু অনুমান

0
162
ছবি সৌজন্যে : নিজস্ব
জমির আলের পাশে দম্পতির দেহ উদ্ধারে শোরগোল পড়েছে নদিয়ার মুরুটিতে। বাজ পড়েই দম্পতির মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের।
বৃহস্পতিবার ভোরে জমির আল থেকে বছর ৪৫-র শ্যামল মণ্ডল এবং তাঁর স্ত্রী ৪০ বছরের কুসুম মণ্ডলের দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে বুধবার দুপুরে নদিয়ার মুরুটিয়ার সিংগাডাঙার সরদারপাড়া গ্রামে ওই দম্পতি মাঠের কাজে গিয়েছিলেন। সেই সময় প্রবল বৃষ্টি নামে, সঙ্গে চলতে থাকে বজ্রপাত। মাঠে অন্যরা থাকলেও তারা বাড়ি ফিরে যায়। কিন্তু তারপর থেকে দম্পতির আর খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সকালে জমির আল থেকে দুইজনের দেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে বজ্রপাতেই মৃত্যু হয়েছে দম্পতির। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা।