গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সারদাকাণ্ডে ৩ মামলায় বেকসুর সুদীপ্ত-দেবযানী

    সারদাকাণ্ডে ৩ মামলায় বেকসুর সুদীপ্ত-দেবযানী

    0
    135
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সারদাকাণ্ডে ৩টি মামলায় বেকসুর খালাস করে দেওয়া হয়েছে কর্ণধার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। প্রতারণা অভিযোগ প্রমাণই হয়নি আদালতে।
    ২০১৩-য় হেয়ার স্ট্রিট থানায় তিনটি এফআইআর দায়ের হয়েছিল তাঁদের বিরুদ্ধে। তিনটি মামলা মিলিয়ে প্রায় ১০-১৫ লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। পরে রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে মামলা করে। মঙ্গলবার ওই তিন মামলায় সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে বেকসুর খালাস করে দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। যদিও তাঁদের বিরুদ্ধে আরও অনেক মামলা এখনও বিচারাধীন রয়েছে। সারদা অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে ২০০টিরও বেশি মামলা রয়েছে। এছাড়া সিবিআই, ইডিরও মামলা রয়েছে। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না। ২০১৩-য় সারদাকাণ্ড সামনে আসার পরে দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে লুকিয়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং দেবযানী। ওই বছরই তাঁদের সেখান থেকে গ্রেফতার করা হয়। তারপর থেকে দুজনেই জেলে রয়েছে। ২০২৩-এ অবশ্য কয়েক ঘণ্টার প্যারোলে ছাড়া পেয়েছিলেন দেবযানী।
    তিন মামলায় সাক্ষী হিসেবে ৫০ জনের নাম থাকলেও ১৫ জনের কোনও সাক্ষ্য পাওয়া যায়নি। সেই কারণেই আদালত সুদীপ্ত এবং দেবযানীকে হেয়ারস্ট্রিট থানার ওই তিন মামলায় বেকসুর খালাস করে দিয়েছে বলে জানিয়েছেন দেবযানীর আইনজীবী।