
আত্মসমর্পণ করুন, নইলে জামিন বাতিলের নির্দেশ দেওয়া হবে। হানিমুনে গিয়ে সদ্য বিবাহিত স্বামীকে খুনে অভিযুক্ত সোনম রঘুবংশীকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।
২০২৫ সালের মে মাসে মেঘালয়ে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত সোনম। ঘটনার নৃশংসতায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বর্তমানে তিনি এই মামলায় জামিনে মুক্ত। যদিও মঙ্গলবার সুপ্রিম নির্দেশিকার পর উপায়হীন ভাবে কারাগারে ফিরতে হবে তরুণীকে।মঙ্গলবার রাজা রঘুবংশী হত্যা মামলার শুনানি হয় বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চে। মেঘালয় হাই কোর্ট সোনমকে জামিনে মুক্তি দেয়। ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে মেঘালয় পুলিশ। শুনানি শেষে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আদালতের সাক্ষ্যগ্রহণের সময় সোনমকে আত্মসমর্পণ করতেই হবে। এই পরিপ্রেক্ষিতেই তাঁর জামিনের বিষয়টি দেখা হবে।দুই বিচারপতির বেঞ্চের বক্তব্য, দু’টি বিকল্প আছে। হয় মামলার প্রকৃতি অনুযায়ী ,জামিন বাতিলের নির্দেশ দেওয়া হবে, অথবা সাক্ষীদের জেরা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে আত্মসমর্পণের আদেশ জারি করা হবে। দ্বিতীয় বিকল্পটি সোনম রঘুবংশীর জন্য ভালো হতে পারে। হাই কোর্টের প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে ফিরে আসুন সোনম।
একইসঙ্গে দুই বিচারপতি বলেছেন, এই নিয়ে আর বাদানুবাদের প্রয়োজন আছে বলে মনে করেন না। সোনমের উদ্দেশে আরও বলা হয়েছে, একটি ঠিকঠাক অবস্থান নিতে হবে।উল্লেখ্য, ৩ জুলাই মেঘালয় পুলিশের আবেদন খারিজ করে সোনমের জামিন বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট।
