করোনার ওষুধের পোস্ট সরাতে, রামদেবকে নির্দেশ কোর্টের 

0
136
Court orders Ramdev to remove post of corona medicine
Court orders Ramdev to remove post of corona medicine
পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেবকে সোশ্যাল মিডিয়া থেকে আপত্তিকর পোস্ট এবং বিযয়বস্তু সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত আরও জানিয়েছে, নির্দেশ না মানলে এক্স-এর তরফ থেকেই এই সংক্রান্ত যাবতীয় পোস্ট সরিয়ে দেওয়া হবে।
ওই পোস্টে রামদেব লিখেছিলেন, অ্যালোপ্যাথি চিকিৎসার জন্যই কোভিড-১৯ অতিমারি চলাকালীন মারা গিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এর পর রামদেবের দাবি ছিল, পতঞ্জলির করোনিল’ই করোনা ভাইরাসের আসল প্রতিষেধক। করোনা অতিমারি চলাকালীন রামদেবের পোস্টটি সাড়া ফেলে দেয় দেশ জুড়ে। এর পরেই ২০২১ সালে বিভিন্ন চিকিৎসক সমিতি রামদেবের পোস্টটির উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দায়ের করার আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়। সেই আবেদনের শুনানিতেই তিন বছর পরে পতঞ্জলি আয়ুর্বেদকে কড়া নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।