
লিওনেল মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই ঘটনায় গ্রেফতার হওয়া ৯ জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে বিধাননগর আদালত। এই ঘটনায় তদন্ত চালাচ্ছে সিট।
ইতিমধ্যেই অনলাইন টিকিট বিক্রি সংস্থার কর্মকর্তা-সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ধৃতদের অন্তর্বর্তী জামিন, যুবভারতীকাণ্ডে প্রথম বড় আইনি অগ্রগতি। আদালত জানিয়েছে, তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁরা জামিনে মুক্ত থাকবেন। ১৩ ডিসেম্বর কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন লিওনেল মেসি।
তাঁকে দেখতে কয়েকশো ফুটবলপ্রেমী টিকিট কেটে স্টেডিয়ামে হাজির ছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটাই রূপ নেয় অশান্তির ঘটনায়।









