বারুইপুরে বিজেপির বিক্ষোভে অনুমতি কোর্টের 

0
156
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বারুইপুরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি করতে পারবে বিজেপি। বুধবার শর্তসাপেক্ষে এই অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আদালত জানিয়েছে, কর্মসূচিতে এক হাজারের বেশি লোক রাখা যাবে না। দুপুর ২টো থেকে ৫ টা পর্যন্ত ২৫টি মাইক নিয়ে কর্মসূচি করা যাবে। হাসপাতাল চত্বরের ৫০০ মিটারের মধ্যে মাইক বাজানো যাবে না। গত বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনীকেন্দ্র বারুইপুরে মিছিল করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এর প্রতিবাদে আগামী ২৭ মার্চ বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির সমাবেশের ডাক দিয়েছিল। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। ওই মামলাতেই শর্ত সাপেক্ষে ঘেরাও কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত।