
অর্থ পাচার ও আর্থিক তছরুপ মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী-ব্যবসায়ী রবার্ট বারাকে নোটিস পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
সম্প্রতি রবার্ট বঢরা সহ ৩ জন ব্যক্তি ও ৮টি কোম্পানির নামে চার্জশিট দায়ের করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অভিযোগ গৃহীত হওয়ার আগেই প্রস্তাবিত অভিযুক্তদের বক্তব্য শোনার জন্য নোটিস জারি করেছে দিল্লির জেলা আদালত।
অর্থ পাচার মামলায় সম্প্রতি আদালতে দাখিল করা ইডি-র চার্জশিটে নাম আছে সনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা-র। দিল্লির রাউস। অ্যাভিনিউ আদালত নির্দেশ দিয়েছে, চার্জশিটের কপি অভিযুক্তদের হাতে তুলে দিতে হবে।






