গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মালেগাঁও বিস্ফোরণ : সাধ্বী প্রজ্ঞা-সহ ৭ জনকে নোটিশ

    মালেগাঁও বিস্ফোরণ : সাধ্বী প্রজ্ঞা-সহ ৭ জনকে নোটিশ

    0
    71
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত-সহ সাত জন অভিযুক্তকে খালাস দিয়েছিল এক বিশেষ আদালত। বিশেষ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন বিস্ফোরণে নিহতদের আত্মীয়রা।
    বৃহস্পতিবার এই আবেদনের প্রেক্ষিতে জাতীয় তদন্ত সংস্থা এবং খালাসপ্রাপ্ত সকল অভিযুক্তকে নোটিশ পাঠিয়েছে বম্বে হাইকোর্ট। মঙ্গলবার, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম এ অঙ্কদের ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছিল বিশেষ আদালতে বিচারের সময়ে সাক্ষী হিসেবে কি আবেদনকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল? বৃহস্পতিবার তাঁদের আইনজীবী হাইকোর্টকে জানান তাদের মধ্যে একজন বিশেষ আদালতের বিচারে হস্তক্ষেপকারী ছিলেন এবং বিচার চলাকালীন আরও চারজন আবেদনকারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাই, তাঁরা ওই রায়ের বিরুদ্ধে আবেদন করার যোগ্য। এর পরেই হাইকোর্ট খালাস পাওয়া অভিযুক্তদের এবং এনআইএ-কে নোটিশ জারি করে।
    আবেদনকারীদের আইনজীবীকে দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সকল নথিপত্র এবং বিশেষ আদালতের রায়ের সপক্ষে যে সমস্ত নথিপত্র ছিল, তা আদালতে জমা দিতে নির্দেশ দেয়। ছয় সপ্তাহ পরে এই আবেদনের পরবর্তী শুনানি করবে হাইকোর্ট।