
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খনের ঘটনায় কলকাতা পুলিশের চার অফিসারের সন্দেহভাজন ভূমিকা নিয়ে সিপিকে তদন্তের নির্দেশ দিয়েছে শিয়ালদহ কোর্ট।
সূত্রের খবর, এই নির্দেশের পাশাপাশি সিবিআইকে বৃহত্তর ষড়যন্ত্রের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে তদন্ত করতেও বলেছেন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীর ম্যাজিস্ট্রেট। এই মামলায় সঞ্জয় রায়কে মূল অপরাধী হিসাবে উল্লেখ করলেও বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেয়নি সিবিআই। গত ১২ সেপ্টেম্বর শিয়াদহ কোর্টের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন যে, কোর্টের রায়ে কলকাতা পুলিশের চার অফিসারের গাফিলতির কথা বলা হলেও কেন তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি লালবাজার? আদালতের আরও নির্দেশ সিবিআই এখনও বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছে।
তাই সিসি ক্যামেরা এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখার ক্ষেত্রেও তাদের সচেতন হতে হবে। পরবর্তী শুনানিতে বিস্তারিত তদন্ত রিপোট আদালতে পেশ করতেও নির্দেশ দিয়েছেন বিচারক।








