
ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৮ মে হাইকোর্ট যে অন্তবর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল মঙ্গলবার তা প্রত্যাহার করেছে হাইকোর্ট।
আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেন বলেছেন পুলিশ যখন মামলা দায়ের করেছে তখন তদন্ত তো হবেই। ভোটের জন্য কোনও নথি না দেখে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গিয়েছে আর রক্ষাকবচের কিসের প্রয়োজন। জাহাঙ্গির খানের আইনজীবী কিশোর দত্তকে বলেছেন বিচারপতি। ফলে জাহাঙ্গির খানকে গ্রেফতার করতে আর কোনও আইনি বাধা থাকল না পুলিশের। আগের করা ৫টি এবং এখন আরও ২ টি এফআইআর দেখে হাইকোর্টের পর্যবেক্ষণ এর তদন্তের প্রয়োজন রয়েছে। কারণ প্রত্যেক এফআইআরে মূল অভিযুক্ত ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।
রবিবারই ফলতার পুনর্নির্বাচনে জাহাঙ্গির খানের জামানত জব্দ হয়েছেন। ওই কেন্দ্রের লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা।
