গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment বড় আইনি বিপাকে মালাইকা

    বড় আইনি বিপাকে মালাইকা

    0
    143
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    বড় ধরনের আইনি বিপাকে পড়তে যাচ্ছেন অভিনেত্রী মালাইকা অরোরা। মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই তার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের আদালত।

    ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দিয়েছে আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।ওইদিন হাজির না হলেই মালাইকার বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে।বলা হচ্ছে,সমন জারির পরও ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, মালাইকা ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।উল্লেখ্য,মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এক শিল্পপতির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহি ও মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ।সে ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল মালাইকার। এর আগে ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারা রেস্তোরাঁয় কারিনা টাপুর, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরাসহ অন্য বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারছিলেন সাইফ। সেখানেই অভিযোগকারী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ইকবাল শর্মার সঙ্গে ঝামেলা বাধে তার।

    এর জেরে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।১৩ বছরের পুরোনো সেই মারধরের মামলাই এখন উঠেছে আদালতে। তবে মামলটি নিয়ে এখন পর্যন্ত মালাইকা অরোরা কোনো মন্তব্য করেননি।