কোর্টের ভর্ৎসনা, ক্ষমা চাইলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

0
183
Court reprimanded Telangana Chief Minister apologized
Court reprimanded Telangana Chief Minister apologized
সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর ক্ষমা চেয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ২৯ আগস্ট বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
সেই রিপোর্টে তাঁর মন্তব্যগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে যাতে মনে হচ্ছে তিনি আদালতের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আবারও মনে করিয়ে দিতে চান, বিচারব্যবস্থার উপরে তাঁর পূর্ণ আস্থা রয়েছে। রিপোর্টগুলোতে তাঁর যে মানসিকতা ফুটে উঠেছে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। বিচারব্যবস্থার স্বাধীনতার প্রতি নিঃশর্তভাবে সম্মান করেন তিনি। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার জামিন পেয়েছেন বিআরএস নেত্রী কে কবিতা। এরপরেই সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন রেবন্ত রেড্ডি।এরপরেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ রেবন্ত রেড্ডিকে বলেছিল, একবার দেখুন মুখ্যমন্ত্রী কী ভাষায় কথা বলেছেন। তিনি নিজে পড়েছেন কী বলেছেন। এটা একজন মুখ্যমন্ত্রীর ভাষা।