গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata অভিজিৎ সরকার খুনের মামলায় ভর্ৎসিত সিবিআই

    অভিজিৎ সরকার খুনের মামলায় ভর্ৎসিত সিবিআই

    0
    134
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ৪ বছরে কাউকে গ্রেফতার করা হয়নি কেন ? ২০২১-র ২ জুলাই ভোট-পরবর্তী হিংসা মামলায় বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলার শুনানিতে ব্যাঙ্কশাল কোর্টের বিচারকের চরম ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। একইসঙ্গে এই ঘটনায় তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
    এই তাঁদের তদন্ত প্রক্রিয়া নিয়েই কার্যত প্রশ্ন তুলেছে আদালত। আদালতের প্রশ্ন, ৪ বছরে কাউকে গ্রেফতারের চেষ্টা করেছেন? জবাবে সিবিআই-এর তরফে জানানো হয়, আগে যে অফিসার তদন্ত করছিলেন তিনি মনে করেননি কাউকে গ্রেফতার করতে হবে, কারণ তাঁরা সহযোগিতা করছিলেন। এই বক্তব্য শুনে বিচারক ক্ষোভের সুরে বলেছেন, এটা কি মজা হচ্ছে? ৪ বছর পরে চার্জশিট দিয়েছেন! তার মানে এখনও ওয়ারেন্ট জারির প্রয়োজন নেই বলে মনে করছেন? এরপরই সিবিআই-কে চার্জশিটের কপির সঙ্গে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত।
    এই প্রেক্ষিতে বিচারকের নির্দেশ, অভিযুক্ত ১৮ জনকেই হাজিরা দিয়ে জামিনের আবেদন করতে হবে। তবে চার্জশিট এবং সমন দেওয়ার জন্য ১ মাস সময় চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।