রাম মন্দিরে চুরি নিয়ে রাজনীতি নয়, সতর্ক করলো কোর্ট 

0
16
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির মামলা শুনানি চলাকালীন আবেদনকারীর প্রতি প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, চুরির বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না।

পাশাপাশি শীর্ষ আদালতের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছে, বিশেষ তদন্তকারী দলটিকে, এসআইটি পুনর্গঠন করা সম্ভব কি না।এদিকে রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় সুপ্রিম কোর্টে তিনটি আবেদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের সিএজি অডিট, নিরেপেক্ষ সিবিআই তদন্ত, এছাড়াও ফরেন্সিক অডিট এবং ব্যাঙ্ক, ইউপিআই ও ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ চাওয়া হয়েছে। শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার বেঞ্চকে জানিয়েছেন, একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেছেন,আপাতত এর বেশি প্রকাশ করতে পারা যাবে না।অন্যদিকে সুপ্রিম বেঞ্চের তদন্ত সংক্রান্ত প্রশ্নের উত্তরে তুষার মেহতা আরও জানিয়েছেন, ইতিমধ্যে এসআইটি বড় গলদ পেয়েছে। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক বিশেষ তদন্তকারী দল কাজ করলেও বর্তমান উত্তরপ্রদেশ পুলিশ রাম মন্দিরে অনুদান চুরির অভিযোগের তদন্ত করছে।

পালটা জানতে চায়, একজন প্রবীণ আধিকারিককে নিয়োগ করে এসআইট পুনর্গঠন সম্ভব কিনা। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, বিষয়টি নিয়ে যেন রাজনীতি না হয়।