গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ভারত কোনও ধর্মশালা নয়: সুপ্রিম কোর্ট

    ভারত কোনও ধর্মশালা নয়: সুপ্রিম কোর্ট

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত কোনও ধমশালা নয়। সোমবার সুপ্রিম কোর্টে শ্রীলঙ্কার এক নাগরিকের আবেদন শুনানিপর্বে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোটের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চের। নিজের অভিবাসনের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই শ্রীলঙ্কান নাগরিক। আবেদন জানিয়েছিলেন, তাকে যেন ভারতেই থাকতে দেওয়া হয়।
    কিন্তু পড়শি দেশের বাসিন্দার সেই আর্জি খারজি করে দিয়েছে আদালত। বিচারপতিরা জানিয়েছেন, ভারত ইতিমধ্যেই অত্যাধিক জনসংখ্যার কারণে ভুগছে। এটা কোনও ধর্মশালা নয়। যে বিশ্বের সমস্ত উদ্বাস্তুরা এখানে এসে আশ্রয় নেবে। এদিকে বাংলাদেশি ও মায়ানমারের অনুপ্রবেশকারীদের ৩০ দিনের মধ্যে দেশে পাঠাতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
    পুশ ব্যাক অর্থাৎ জোর করে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। এজন্য সংশ্লিষ্ট আইনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ ক্ষমতা দিয়েছে দিল্লি। একই ক্ষমতা দেওয়া হয়েছে বিএসএফ এবং অসম রাইফেলসকে।