গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment কোর্টরুম ড্রামা, হিরো সৌরভ শুক্লা

    কোর্টরুম ড্রামা, হিরো সৌরভ শুক্লা

    0
    42
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    সাম্প্রতিক সিনেমাগুলোতে সামাজিক বাস্তবতা, কোর্টরুম ড্রামা আর ব্যঙ্গাত্মক রাজনৈতিক স্যাটায়ার, এই তিনের মিলন দেখা যায় না বললেই চলে। ঠিক এ শূন্যতাটাই পূরণ করেছিল জলি এলএলবি ফ্র্যাঞ্চাইজির প্রথম দুইটি ছবি। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দর্শকের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া।

    সেই প্রত্যাশার চাপ মাথায় নিয়েই পরিচালক সুভাস কাপুর তৈরি করেছেন জলি এলএলবি থ্রি। যেখানে কোর্টরুমের হাস্যরস, সিস্টেমের কঠিন দিন বা বাস্তবতা, আর কৃষকের নীরব আর্তনাদ একত্রে মিশে গেছে।সিনেমার সব শেষ চিত্রে পরিচালক নিয়ে যান মুভিটির মূল মেসেজ অর্থাৎ কৃষকদের প্রতি এক নীরব সম্মান জানাতে। প্রতিবার খাবার মুখে তোলার আগে যে কৃষকের শ্রম, ঘাম আর আত্মত্যাগ লুকিয়ে থাকে। মুভিটি সেই কথাটাকেই বারবার মনে করিয়ে দেয়।মূল গল্প ঘুরে দাঁড়ায় কৃষকের দুর্দশা, অর্থের অনিশ্চয়তা, আত্মহত্যার প্রবণতা এবং বড় বড় কর্পোরেট কোম্পানির শোষণকে ঘিরে। সামাজিকভাবে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে পরিচালক কখনও অতিরঞ্জিত করেননি। বরং ব্যঙ্গ, হাস্যরস আর সংবেদনশীলতার মিশেলে তুলে ধরেছেন এক মানবিক বাস্তবতা।জলি এলএলবি ওয়ান এন্ড টু-এর জনপ্রিয়তার পর এই ফ্র্যাঞ্চাইজির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসিকে একসঙ্গে পর্দায় দাঁড় করিয়ে তাদের দুজনকেই যথাযথ গুরুত্ব দেওয়া। দর্শকের ভয় ছিল, অক্ষয়ের স্টারডম যেন আরশাদের বাস্তবসম্মত অভিনয়কে ঢেকে না দেয়। কিন্তু সিনেমাটি সেই ভয়কে মুছে দেয় প্রথম ঘণ্টার মধ্যেই।দুজনই সমান গুরুত্ব পেয়েছেন, দুজনের চরিত্রই গল্পকে সামনে নিয়ে গেছে, আর দুজনের মুখোমুখি বাক্যালাপ সিনেমার সবচেয়ে এন্টারটেইনিং মুহূর্তগুলো তৈরি করেছে।তবে এই ফিল্মের প্রকৃত নায়ক কে? এ প্রশ্নের উত্তর একবাক্যে বলা যায়, জজ সুন্দর লাল ত্রিপাঠী, অর্থাৎ সৌরভ শুক্লা।

    তার উপস্থিতি বরাবরের মতোই শক্তিশালী, কিন্তু এখানে তিনি একাই কোর্টরুমের প্রাণভোমরা। তার তীক্ষ্ণ সংলাপ, নিখুঁত কমেডিক টাইমিং এবং মাঝে মাঝে স্নিগ্ধ মানবিক মুহূর্ত।এই তিনেই সিনেমাটি নতুন উচ্চতায় পৌঁছেছে।পরিচালক বুদ্ধিমত্তার সঙ্গে তার চরিত্রে একটি ছোট প্রেমের উপকথা যোগ করেছেন, যা মূল কাহিনীকে পরিবর্তন না করলেও কৌতুকধর্মী রিলিফ হিসেবে অত্যন্ত কার্যকর।