গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports ল্যাম্পার্ডের হাত ধরে ইপিএলে ফিরল কভেন্ট্রি

    ল্যাম্পার্ডের হাত ধরে ইপিএলে ফিরল কভেন্ট্রি

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ২৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ প্রিমিয়ার লিগে ফিরল কভেন্ট্রি সিটি। কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে তিন ম্যাচ হাতে রেখেই ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠে ড্র করে ইপিএলে প্রমোশন নিশ্চিত করেছে তারা। 

    প্রমোশন নিশ্চিত করতে মাত্র এক পয়েন্টই দরকার ছিল কোভেন্ট্রির। তবে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়তায় অতিরিক্ত সময়ে ববি থমাসের হেড থেকে আসে কভেন্ট্রির সমতা সূচক গোল। চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা কভেন্ট্রির সংগ্রহ এখন ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট। এতে তৃতীয় স্থানে থাকা মিলওয়ালের ধরা ছোঁয়ার বাইরে চলে গেল তারা। অন্যদিকে দ্বিতীয় সরাসরি প্রমোশনের জন্য লড়ছে ইপ্সউইচ টাউন, মিলওয়াল, সাউদাম্পটন ও মিডলসব্রুগ।ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে কোচ ফ্রাংক ল্যাম্পার্ড বলেন, থমাসের গোলটা ছিল অবিশ্বাস্য মুহূর্ত। জানতেন খুব কাছাকাছি, কিন্তু ২৫ বছর পর এটা নিশ্চিত করা—অসাধারণ অনুভূতি। এদিকে চেলসি ও ইংল্যান্ডের প্রাক্তন তারকা কোচের ক্যারিয়ারের এটি প্রথম প্রমোশন। এদিকে প্রিমিয়ার লিগে ওঠার ফলে কভেন্ট্রি আর্থিকভাবেও বড় লাভবান হবে। চ্যাম্পিয়নশিপ থেকে প্রমোশন পেলে সম্প্রচার আয়ের কারণে তিন সিজনে প্রায় ১২০ থেকে ১৭০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত আয় হতে পারে।এমনকি শীর্ষ লিগে শেষ দলও প্রথম সিজনে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি পায়।উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রথমবার শীর্ষ লিগে উঠে টানা ৩৪ সিজন খেলেছিল কভেন্ট্রি। তবে ২০০০-০১ সিজনে অবনমন হয় তাদের।

    এরপর আর্থিক সংকট, নিচের লিগে নেমে যাওয়া, এমনকি স্টেডিয়াম সংকটে অন্য মাঠে খেলতে বাধ্য হওয়ার মতো সবই দেখেছে ক্লাবটি।২০১৭ সালে তারা নেমে যায় চতুর্থ স্তরে,এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অবশেষে আবারও ইংল্যান্ডের সেরা মঞ্চে ফিরল কভেন্ট্রি।