
প্রায় ৪০০ জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর বর্তমানে ভারতে ৬ হাজার ১৩৩ জন কোভিড পজিটিভ রোগী রয়েছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশের ৬ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
কেরালা সর্বোচ্চ করোনা আক্রান্তের কেস রয়েছে। ভারতের প্রথম ওই রাজ্যের ২০০০ এর কাছাকাছি কোভিড রোগীর সংখ্যা পৌঁছে গেছে। লাফিয়ে লাফিয়ে যখন বাড়ছে করোনা আক্রানেতে সংখ্যা তখন রেলের বিভিন্ন ডিভিশনের তরফেও এব্যাপারে রেলযাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
ট্রেন যাত্রার ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দিচ্ছে রেল। একই সঙ্গে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহার করার কথাও মনে করিয়ে দিয়েছে রেল।
