কোভিডে মৃত্যু! উদ্বেগ, ছড়াচ্ছে সংক্রমণ 

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দেশজুড়ে ফের করোনার চোখরাঙানি। কেরল ও মহারাষ্ট্রে বাড়ছে আতঙ্ক। বেশ কিছু রোগী ভর্তি হাসপাতালেও। মুম্বই থেকে ফিরে গুরুগ্রামে করোনা আক্রান্ত ১ জন। এভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় থাবা বিস্তার করছে ভাইরাস। এরই মধ্যে পশ্চিমবঙ্গেও সিঁধ কাটল কোভিড। পশ্চিমবঙ্গে করোনার থাবা পশ্চিমবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।
যদিও তিনি এখন করোনা মুক্ত। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষায় জানা যায়, তিনি কোভিড-১৯-এ আক্রান্ত। আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়। মগরাহাটেও আক্রান্ত ২ অন্যদিকে মগরাহাট থেকেও ২ জন কোভিড আক্রান্তের হদিস মিলেছে। কোভিড ১৯ এর থাবা বসেছে বছর কুড়ির মহিলা ও এক কিশোরের শরীরে। ওমিক্রনেরই উপপ্রজাতি যেএন.১ এর দাপট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫৭। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে।  এর মধ্যে এর পাশাপাশি, চিকিৎসকরা জানাচ্ছেন, দক্ষিণ-পূর্ব এশিয়াতে ফের বাড়ছে করোনা। এবার করোনার যে  প্রজাতি ছড়াচ্ছে, তা ওমিক্রনেরই উপপ্রজাতি যেএন.১। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। বাড়ছে হাসপাতালে ভর্তির সংখ্যাও। সূত্রের খবর, মুম্বইতে কমপক্ষে ১৬ জন করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। কেরালায় চলতি মাসে আক্রান্ত হয়েছেন ১৮২ জন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন দু’জন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, পরিস্থিতি এখনও উদ্বেগজনক নয়। তবে গত দু’দিনে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। মৃত দুই ব্যক্তির একজনের বয়স ৫৯ এবং আরেকজনের ৬৪ বছর।
তাঁরা তিরুবনন্তপুরমের বাসিন্দা ছিলেন। সেখানকারই একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। কেরলের পাশাপাশি রাজধানী দিল্লিতে সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ২৩ জন এপর্যন্ত। গুজরাটে ১৫ জন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে শুক্রবার। হরিয়ানার গুরুগ্রাম এবং ফরিদাবাদেও কোভিড-১৯ আক্রান্তের সন্ধান মিলেছে। কর্নাটকে ১৫জন কোভিডে আক্রান্ত হয়েছেন।