
৩ হাজার ছুঁইছুঁই দেশে করোনা পজিটিভের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। ২০-২১ সালের করোনা আতঙ্ক কাটিয়ে এখনও ধাতস্থ হওয়ার লড়াই জারি রয়েছে এ দেশে। তার আগেই এবার ফের এশিয়া জুড়ে কোভিড আতঙ্ক।
দেশে করোনার সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত ৫ দিনে ১ হাজার ৭০০টি কোভিডের নতুন ঘটনা সামনে এসেছে । এখন এই সংখ্যা প্রায় ৩ হাজার। ৩০ মে পর্যন্ত দেশজুড়ে ৩ হাজার ছুঁইছুঁই করোনা-অ্যাক্টিভ কেস নথিভুক্ত হয়েছে। সারাদেশের মধ্যে অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ১৬, অরুণাচল প্রদেশে ৩, আসামে ২, চণ্ডীগড়ে ১, ছত্তিশগড়ে ৩, দিল্লিতে ২৯৪, গোয়ায় ৭, গুজরাটে ২২৩, হরিয়ানায় ২০, জম্মু ও কাশ্মীরে ৪, কর্ণাটকে ১৪৮, কেরালে ১ হাজার ১৪৭, মধ্যপ্রদেশে ১০, মহারাষ্ট্রে ৪২৪।
মিজোরামে আক্রান্ত ২, ওড়িশায় ৫, পুডুচেরিতে ৩৫, পাঞ্জাবে ৪, রাজস্থানে ৫১, তামিলনাড়ুতে ১৪৮, তেলেঙ্গানায় ৩, উত্তরাখণ্ডে ২, উত্তরপ্রদেশে ৪২ এবং পশ্চিমবঙ্গে ১১৬টি ঘটনা রয়েছে। দিল্লিতে একজন মহিলার মৃত্যু হয়েছে।
